Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কার্ড জালিয়াতি থেকে সতর্ক থাকবেন যেভাবে?

 ১। আপনার কার্ডের পিন নম্বর কোথাও লিখে রাখা থেকে বিরত থাকুন । তারচে বরং কার্ডের পিন নম্বরটি মুখস্থ করুন এবং মনে রাখুন। আপনার কার্ডের পিন নম্বর কারো সাথে আদান-প্রদান করবেন না, এমন কি ব্যাংক কর্মকর্তার সাথেও আদান-প্রদান করবেন না। কার্ডের স্টেটমেন্ট যত্রতত্র ফেলে রাখবেন না; এমনকি অন্য কারো সাথে আদান-প্রদান করবেন না। 


২। এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য আপনার কার্ডটি কখনো অন্য কাউকে দিবেন না। এটিএম থেকে টাকা উত্তোলনে প্রয়োজন হলেও কারো সহায়তা নিবেন না। প্রয়োজনে আগে বিমÍারিত শিখে তারপর টাকা তুলতে যাবেন। এটিএম ও পিওএস টার্মিনালে কার্ডের পিন নম্বর/ পিন প্যাড ঢেকে সতর্কতার সাথে পাসওয়ার্ড প্রদান করুন। আউটলেটে আপনার দৃষ্টি সীমার মধ্যে কার্ড ব্যবহার করুন। এটিএম ও পিওএস টার্মিনালে পিন হোল ক্যামেরা বা অন্যান্য অস্বাভাবিক/ সন্দেহজনক ডিভাইসের বিষয়ে সতর্ক থাকুন ।

৩। অনলাইন শপিং-এর ক্ষেত্রে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে শপিং করুন। বিভিন্ন ধরণের অনলাইন ঝুঁকি এড়াতে শুধু স্বনামধন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্য আ্যাপগুলো ব্যবহার করুন। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কারো সাথে আদান-প্রদান করবেন না, এমন কি মার্চেন্ট কিংবা ব্যাংক কর্মকর্তার এর সাথেও না। ই-মেইলে অথবা ফোনে কার্ডের পিন নম্বর/ পাসওয়ার্ড পরিবর্তন করার কিংবা কার্ডের তথ্য দেওয়ার নির্দেশনা পেলে তা এড়িয়ে যাবেন এবং অতি দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে জানান ।

৪। আপনার ব্যবহৃত ডিভাইসের অপারেটিং সিস্টেম (ত্যান্ড্রয়েড/আইওএস/উইন্ডোস) অবশ্যই নিয়মিত আপডেট রাখুন। আইটি সংক্রান্ত ঝুঁকি মোকাবিলা রোধে আপনার ব্যবহৃত ডিভাইস স্মোর্টফোন/ল্যাপটপ/ট্যাবলেট ইত্যাদি) নিরাপদভাবে কনফিগার করুন এবং নিরাপত্তার সাথে ব্যবহার করুন।

৫। বিদেশ থেকে ভ্রমণ শেষে আপনার ক্রেডিট কার্ডের ইউএসডি অংশটুকু ব্যাংকে যোগাযোগ করে বন্ধ করে নিন। লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা, কার্ড হারানো বা তথ্য চুরি হওয়া অথবা অনাকাডিখত কিছু ঘটলে সংশ্লিষ্ট ব্যাংকের হটলাইন নম্বরে কল করে অবহিত করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ