Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮ মে, ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনের শুরুতে নব নির্বাচিত সভাপতি গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মনির আমিনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। 


বিকেলে ব্যান্ডদল ও ঘোড়ার গাড়ীসমেত শত শত নেতাকর্মী মতিঝিল ব্যাংক পাড়ায় বিশাল র‍্যালী করেন। র‍্যালী শেষে দৈনিক বাংলার পুষ্পদাম রেস্টুরেন্টে কেক কেটে  সংগঠনের জন্মদিনের আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা। 


আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মিজানুর রহমান এবং অনূষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মনির আমিন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান প্রধান সাবেক সিইও এন্ড এমডি, সোনালী ব্যাংক, খন্দকার আতাউর রহমান, সাবেক এমডি পল্লী সঞ্চয় ব্যাংক, জনাব মেজর (অব) আফিজুর রহমান, বঙ্গবন্ধু গবেষক, জনাব ফেরদৌস আলম, ডিজিএম বাংলাদেশ ব্যাংক। 

এসময় ২৪ মে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব মোস্তফা নব-নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি-কে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সাবেক সভাপতি ও সাঃ সম্পাদক এবং দ্বি-বার্ষিক সম্মেলনের আহবায়ক আ. জ. ম মহিউদ্দিন আনুষ্ঠানিক ভাবে নব নির্বাচিত সভাপতি ও সাঃ সম্পাদকের নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন। সবশেষে ডিনার পার্টি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ