ঘরে বসে অনলাইন কেনাকাটা, বাস থেকে শুরু করে রেলওয়ে বা বিমান টিকিট বুকিং থেকে শুরু কওে যে কোন ধরনের ডিজিটাল পেমেন্টে আমরা প্রায়ই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি। আর অনলাইন কেনাকাটার বিল পরিশোধের সময় অনেক ক্ষেত্রেই কার্ড নম্বর প্রবেশ করার পর আমাদের নিকট সিভিভি (cvv) কোড জিজ্ঞাসা করা হয়। এক্ষেত্রে এ নাম্বারটি টাইপ করার পরই লেনদেন এর প্রক্রিয়া শুরু হয়। এটি প্রবেশ করার পরে, মোবাইলে ওটিপি বা পিনের এস এম এস আসে এবং লেনদেন এর প্রক্রিয়াটি সফল হয়। এই সিভিভি নাম্বার ছাড়া কোন পেমেন্টই সম্পূর্ণ হয় না, তবে কিছু কিছু ব্যাংক এটিকে সিভিসি কোড কলও বলে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এ নাম্বারটি সম্পূর্ণ গোপন রাখতে পরামর্শ দেয়া হয়।
সিভিভি নম্বর এর পুরো নাম কার্ড ভেরিফিকেশন ভ্যালু এবং সিভিসি এর পুরো নাম - কার্ড ভেরিফিকেশন কোড। এ সিভিভি (cvv) কোড খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাংক থেকে এ নাম্বারটি গোপন রাখা এবং কাউকে না বলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রকৃতপক্ষে, এটি ওটিপির মতো একটি সুরক্ষা স্তর এবং এটি গোপন রাখা প্রয়োজন। আপনি যখন কোনো পাবলিক প্লেসে কিংবা সুপার শপে কার্ড ব্যবহার করছেন তখন সামনের অংশটি দৃশ্যমান। কিন্তু কার্ডের পেছনে ঈঠঠ নম্বর লেখা থাকে যা সহজে কেউ দেখতে পারে না। কার্ডের পিছনে সিভিভি কোডটি লোকানো থাকার কারণে মানুষ প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পায়।

0 মন্তব্যসমূহ