চেতন ভগত একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্রনাট্যকার। তার লেখা বেস্টসেলার বইগুলোর মধ্যে - ফাইভ পয়েন্ট সামওয়ান, ওয়ান নাইট @ এ কল সেন্টার, দ্য থ্রি মিস্টেকস্ অব মাই লাইফ, টু স্টেটস্ঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ, রিভুল্যুশন ২০২০ এবং হাফ গার্লফ্রেন্ড। এ বইগুলোর মধ্যে চারটি উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। সিনেমাগুলো হচ্ছে "থ্রি ইডিয়টস, কাই পো চে এবং টু স্টেটস্)।
কিন্তু জানলে অবাক হবেন যে- চেতন ভগত পেশাগত জীবনে ছিলেন একজন ব্যাংকার। তার জীবনী পর্যালোচনায় দেখা যায়- ভারতের রাজধানী দিল্লিতে ১৯৭৪ সালের ২২ এপ্রিল এ প্রতিভাবান ব্যক্তিত্ব পাঞ্জাবি এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং মা সরকারি কৃষি অফিসে চাকুরি করতেন।
চেতন ভগতের স্কুল জীবনের শুরু হয় নিউ দিল্লির আর্মি পাবলিক স্কুলে। ১৯৯৫ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি দিল্লি থেকে স্নাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৭ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে এমবিএ ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন হংকংয়ের একটি বিখ্যাত ব্যাংকের চাকুরিতে।এই ব্যাংকে চাকরি করার সময়ই ২০০৪ সালে চেতন লিখে ফেললেন ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নামের সে চমৎকার বই। পরবর্তী সময়ে এর আদলেই ২০০৯ সালে তৈরি হয় বিখ্যাত হিন্দি মুভি- থ্রি ইডিয়টস। প্রথম দুটি বই তিনি চাকুরীরত অবস্থায় লিখেছিলেন। লেখালেখিতে যার মন, তার মন চাকুরিতে কি বসে? ব্যাংক কর্তৃপক্ষ তার লেখালিখির জন্য তাকে চাকুরিচ্যুত করে। ১১ বছর ব্যাংকে চাকুরি করেন।পরবর্তীতে তিনি মুম্বাই চলে আসেন।

0 মন্তব্যসমূহ