ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতা ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা হিসাবে যে স্থাবর-অস্থাবর সম্পত্তি অথবা ব্যক্তিগত বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ব্যাংককে দিয়ে থাকে তাকে ব্যাংক ঋণের জামানত বলে। স্থাবর অস্থাবর সম্পত্তি জামানত রাখলে তাকে অব্যক্তিক জামানত বলে এবং ব্যক্তিগত বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জামানত হিসাবে রাখলে তাকে ব্যক্তিক জামানত বলে।
একটি উত্তম জামানত বলতে সাধারণভাবে ঐ জামানতকে বুঝায় যার মালিকানা নিয়ে কোন সন্দেহ নেই এবং যা সহজে বিক্রি করে ঋণের অর্থ আদায় করা যায়।
ঋণের সাধারণ নিয়মাচার অনুযায়ী নিম্নোক্ত সম্পত্তি জামানত/ সহ-জামানত হিসেবে নেয়া যাবে না-
(ক) সরকার বা কোন সংস্থা কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তি;
(খ) সরকারি/ দাতব্য সংস্থার খাস খতিয়ানভূক্ত সম্পত্তি;
(গ) দেবোত্তর সম্পত্তি;
(ঘ) অর্পিত সম্পত্তি;
(ঙ) ওয়াকফকৃত সম্পত্তি;
(চ) সরকারের খাস খতিয়ানভুক্ত সম্পত্তি;
(ছ) দীর্ঘ মেয়াদে অন্যের কাছে লীজ দেয়া সম্পত্তি;
(জ) সমিতির মালিকানাধীন সম্পত্তি যা হস্তান্তরযোগ্য ও বিক্রয়যোগ্য নয় এমন সম্পত্তি;
(ঝ) গ্রামের বসতবাড়ীর ০.৩৩ একর পর্যন্ত সম্পত্তি;
(ঞ) মৎস্য খামার, মৎস্য ঋণ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ডোবা, জলাশয়, পুকুর;
(ট) অবিভাজ্য সম্পত্তির অচিহ্নিত আংশিক সম্পত্তি; এবং
(ঠ) মালিকের দখলে নেই-এমন সম্পত্তি।
0 মন্তব্যসমূহ