Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মোট জাতীয় উৎপাদন (Gross National Product) ও নীট জাতীয় উৎপাদনের (Net National Product) পার্থক্য কী কী?

মোট জাতীয় উৎপাদন ও নীট জাতীয় উৎপাদনের সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে তাদের মধ্যে নিম্নোক্ত পার্থক্য লক্ষ্য করা যায়-

ক) মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের সকল দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্য অন্তর্ভুক্ত করা হয়। পক্ষান্তরে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টি থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তা নীট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হয়। 


খ) মোট জাতীয় উৎপাদনের ধারণাটি ব্যাপক। অপরদিকে, নীট জাতীয় উৎপাদনের ধারণাটি সংকীর্ণ। নীট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। 

গ) পরিমাপের দিক থেকে মোট জাতীয় উৎপাদন একটি সহজ ধারণা। পক্ষান্তরে, নীট জাতীয় উৎপাদন পরিমাপ করা অপেক্ষাকৃত জটিল ব্যাপার। কারণ, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সঠিকভাবে পরিমাপ করা প্রায় অসম্ভব। 

ঘ) মোট জাতীয় উৎপাদনের হিসাবের সময় সকল ধরনের নতুন ও পুরাতন যন্ত্রপাতি এবং নির্মাণকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে নীট জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে কেবলমাত্র নীট বিনিয়োগ ব্যয়কে বিবেচনা করা হয়। 

ঙ) মোট জাতীয় উৎপাদন দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রদান করতে পারে না। কিন্তু, নীট জাতীয় উৎপাদন ধারণাটি দেশের অর্থনৈতিক অবস্থার দর্পণ হিসেবে কাজ করে। কারণ এটি থেকে দেশের অর্থনীতির সঠিক চিত্র পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ