Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রকৃত কৃষক সনাক্ত করার উপায় কী? (What is the way to identify the real farmer?)

কৃষি কাজে সরাসরি নিয়োজিত কৃষকগণ কৃষি ঋণ প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। তবে এ ঋণ বিতরণ করতে হলে একজন ব্যাংকারকে অবশ্যই প্রকৃত কৃষক সনাক্ত করতে হবে। প্রকৃত কৃষক সনাক্তের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করতে হবে। 


বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বলা হয়েছে- কৃষি ও পল্লী ঋণের আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র ও কৃষি উপকরণ সহায়তা কার্ড-এর ভিত্তিতে প্রকৃত কৃষক সনাক্ত করতে হবে। কৃষি উপকরণ সহায়তা কার্ডের বিপরীতে মাত্র ১০ টাকা জমা গ্রহণপূর্বক খোলা একাউন্টধারী কৃষকদের ঋণ বিতরণের ক্ষেত্রে শুধুমাত্র পাশবই-এর ভিত্তিতেই প্রকৃত কৃষক সনাক্ত করা যেতে পারে। 

জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু কৃষি উপকরণ সহায়তা কার্ড নেই সে ক্ষেত্রে প্রয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা স্থানীয় স্কুল/কলেজের প্রধান শিক্ষক অথবা ব্যাংকের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির দেওয়া প্রত্যয়নপত্রও প্রকৃত কৃষক সনাক্তকরণের কাজে ব্যবহার করা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ