প্রতিটি ব্রাঞ্চেই একজন ব্রাঞ্চ ম্যানেজার থাকেন। তবে তিনি ভালো ম্যানেজার, নাকি খারাপ ম্যানেজার তা নির্ভর করে ম্যানেজারের আচরণের উপর। সাধারণত খারাপ ম্যানেজারদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন সেগুলো জেনে নেয়া যাকঃ
১। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার আত্মমগ্নতায় ভোগেন এবং ব্রাঞ্চের কোন কর্মকর্তা কর্মচারীর কাজ, সমস্যা ইত্যাদি তাকে প্রভাবিত করে না।
২। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীকে ভিন্ন ভিন্ন নজরে দেখেন।
৩। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীকে প্রেরণা হিসেবে প্রশংসা বা পুরস্কারের বদলে ভয় ভীতি প্রদর্শন করে।
৪। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের সফলতার কৃতিত্ব একাই নিয়ে থাকেন!
৫। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীর নিকট এমনকিছু কাজ বা সফলতা প্রত্যাশা করে থাকেন যা বাস্তবে অর্জন সম্পূর্ণ অসম্ভব।
৬। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর ভুল কখনই ক্ষমা করেন না।
৭। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার শুধুই কাজ বোঝেন! তিনি বুঝেন না কিংবা বুঝতে চেষ্টা করেন না যে ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীদের ব্রাঞ্চের বাইরেও আলাদা একটি জগত আছে, পরিবার আছে।
৮। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কোন কর্মকর্তা কিংবা কর্মচারী তার কাজে ভুল করলে তাকে সবার সামনে অপমানিত করেন, লজ্জা দেন!
৯। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কোন জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। সিদ্ধান্তের জন্য দলের অন্যান্য সদস্যদের উপর নির্ভর করেন।
১০। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের একজনের কাজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেন। যাকে পছন্দ করেন তার কাজ যাকে পছন্দ করেন না তার উপর চাপিয়ে দেন।
১১। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কিংবা ব্যাংকের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত, ধারণা কিংবা কাজে বাঁধা দেন না।
১২। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার প্রতিহিংসাপরায়ন হয়ে থাকেন। অন্যের ভালো তিনি পছন্দ করেন না।
১৩। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার তার নিজস্ব গুণাবলী, ক্ষমতা এবং প্রত্যাশা সম্পর্কে জানেন না।
১৪। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের কোন কাজে ব্যর্থ হলে কিংবা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে কিংবা অন্যকে দোষারোপ করেন।
১৫। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার সুদুরপ্রসারী লক্ষ্য স্থিও করতে পারেন না। ফলে ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তা কর্মচারীকে সঠিক নির্দেশনা দিতে পারেন না।
১৬। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের সব বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে খোলামেলা আলোচনা করেন না।
১৭। একজন খারাপ ব্রাঞ্চ ম্যানেজার সবসময় ভাবেন যে, তিনি সর্বদাই সঠিক কাজ করছেন অথবা প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার জন্য যা করণীয় তাই করছেন।
যদি আপনি ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন তবে বস বা ম্যানেজার এর সাথে যতটা সম্ভব মানিয়ে নেন। কৌশল, সাহসিকতা এবং সম্মানের সাথে ম্যানেজারের ভুলগুলো ধরিয়ে দিন। আর যদি আপনি বস বা ম্যানেজার হোন আর যদি উপর্যুক্ত কোন একটি অথবা একাধিক বৈশিষ্ট্য আপনার মাঝে থাকে তবে ভীত হবেন না। দ্রুত নিজেকে পরিবর্তন করে নিন। তাহলে আপনিও ভাল বস বা ম্যানেজার হতে পারবেন।
0 মন্তব্যসমূহ