Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব সমূহ কী কী? (What are the responsibilities of the bank towards the customer?)

ব্যাংকিং একটি সেবাধর্মী ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে গ্রাহক সেবা প্রদান করতে পারলেই ব্যবসা ভালো হবে। তাই গ্রাহকের স্বার্থরক্ষা ব্যাংকের মূল দায়িত্ব। নিচে একজন গ্রাহকের প্রতি ব্যাংকের কতিপয় দায়িত্ব বর্ণনা করা হলোঃ-

অর্থ ফেরতঃ

সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ’চাহিবামাত্র’ ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংক যেহেতু একটি প্রতিষ্ঠান তাই এটা যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন হতে হবে। গ্রাহক চেক লিখে চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা তুলতে পারে। অন্য হিসাবের জন্য কিছু বিধি নিষেধ গ্রাহককে মেনে চলতে হয়।

হিসাবের গোপনীয়তাঃ

ব্যাংক গ্রাহকের হিসাবের তথ্য গোপন রাখবে। তবে গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশে ব্যাংক গ্রাহকের অনুমতি ছাড়া হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহ করতে পারে।

আমানতকারীর নির্দেশনা পালনঃ

ব্যাংক তার মক্কেলের নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ মক্কেল কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করতে আবার তৃতীয় কোনো পক্ষ হতে অর্থ, চেক বা বিল আদায় করতে পারে।

ঋণ পরিশোধের সুযোগ প্রদানঃ

গ্রাহক ঋণ গ্রহীতা হলে, ব্যাংক তাকে ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে।

সুদের আদান-প্রদান ও সেবার ফিঃ

ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ তাঁর হিসাবে জমা করে এবং কোনো সেবা প্রদান করলে ফি কর্তন করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ