Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংক কোড (Bank code) বলতে কী বুঝায়?

ব্যাংক কোড (Bank code) হল কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত এবং এর সকল নিবন্ধিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহকে প্রদত্ত একধরনের কোড যা ব্যাংক ও সংশ্লিষ্ট শাখা চিহ্নিত করতে সাহায্য করে। ব্যাংক কোডের নির্দিষ্ট কোন মানদন্ড বা নিয়ম নেই। দেশভেদে ব্যাংক কোডের নিয়মে এবং নামে অনেক পার্থক্য দেখা যায়। এছাড়াও ব্যাংক কোডের নামেও পার্থক্য হয়।


জাতীয় পর্যায়ের ব্যাংক কোড ও আন্তর্জাতিক ব্যাংক কোড বা ব্যাংক শনাক্তকারী কোড ভিন্ন হয়ে থাকে। যেসব দেশ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে সেসব দেশ বেশিরভাগ ক্ষেত্রে আইবিএএন হিসাব নম্বর নির্দিষ্ট করার জন্য হিসাবের আগে কোড একীভূত করে।

বাংলাদেশে ব্যাংক কোড হিসেবে ৯ অঙ্কের একটি রাউটিং নম্বর রয়েছে। নম্বরগুলোর মধ্যে প্রথম ৩টি অঙ্ক ব্যাংক শনাক্তকরণ কোড বা ব্যাংক কোড, পরের ২টি অঙ্ক অবস্থান কোড (জেলা কোড), পরবর্তী ৩ টি অঙ্ক শাখা কোড এবং শেষ অঙ্কটি চেক ডিজিট হিসেবে ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ