বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অব কারেন্সী কর্তৃক ইস্যুকৃত ০৭/১২/২০১৫ তারিখের ডিসিএম সার্কুলার নং-১৪/২০১৫ এবং ২১/০৫/২০১৯ তারিখের ডিসিএম সার্কুলার নং-০৩/২০১৯ মোতাবেক ‘অপ্রচলনযোগ্য (Non-Issuable) নোট’ এর বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
(১) অত্যধিক ময়লাযুক্ত নোট;
(২) নোটে অল্প মরিচার চিহ্ন;
(৩) অল্প রং লাগানো (রং এর জন্য আসল নোটের বৈশিষ্ট্য যাচাই করতে কোন সমস্যা না হলে)।
(৪) নোটের উপর অত্যধিক লেখা, একাধিক সিল, অধিক অনুস্বাক্ষর/স্বাক্ষর বা দাগ; এবং
(৫) সামান্য ছেঁড়া/ক্ষুদ্র ছিদ্রযুক্ত নোট।
উল্লেখ্য, ডিসিএম সার্কুলার নং-১৪/২০১৫ মোতাবেক ‘অপ্রচলনযোগ্য (Non-Issuable) নোট’ এর ৬ টি বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। যথা-
(১) অত্যধিক ময়লাযুক্ত নোট;
(২) নোটের উপর একাধিক সীল;
(৩) কোন নোটের উপর দুইটির অধিক অনুস্বাক্ষর/স্বাক্ষর বা সংখ্যা;
(৪) নোটের উপর অপ্রয়োজনীয় লেখা বা দাগ;
(৫) নোটে মরিচার চিহ্ন;
(৬) নোটে অল্প রং লাগানো (রং এর জন্য আসল নোটের বৈশিষ্ট্য যাচাই করতে কোন সমস্যা না হলে)।
এছাড়া, ডিসিএম সার্কুলার নং-০৩/২০১৯ মোতাবেক ‘অপ্রচলনযোগ্য (Non-Issuable) নোট’ এর ৫ টি বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। যথা-
(১) অত্যধিক ময়লাযুক্ত নোট;
(২) নোটে অল্প মরিচার চিহ্ন;
(৩) অল্প রং লাগানো নোট;
(৪) নোটে উপর অত্যধিক লেখা, একাধিক সিল, অধিক অনুস্বাক্ষর/স্বাক্ষর বা দাগ;
(৫) সামান্য ছেঁড়া/ক্ষুদ্র ছিদ্রযুক্ত নোট।
0 মন্তব্যসমূহ