ব্যাংকের সুদকে আয় হিসাবে দেখাতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯/১২/২০২১ তারিখে ডিএফআইএম সার্কুলার লেটার নং-৩৩ ইস্যূ করে এতদসংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে। সার্কুলার মতে- ব্যাংকগুলো কোনো একক গ্রাহকের কাছ থেকে ২০২১ সালে যে সুদ আদায়ের লক্ষ্য ঠিক করেছে, তার ২৫ শতাংশ যদি আদায় করতে পারলে ওই গ্রাহকের কাছ থেকে সুদ বাবদ পাওয়া অর্থের পুরোটাকে আয় হিসাবে দেখাতে পারবে। তবে এ সুবিধা নিতে বাড়তি ২ শতাংশ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
আরেকটু বিস্তারিত বললে- চলতি বছরের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত একজন গ্রাহকের যে পরিমাণ ঋণ পরিশোধের কথা বা সূচি ছিল, কোন ঋণগ্রহীতা উক্ত ঋণ পরিশোধ সূচীর ২৫ শতাংশ পরিশোধ করলেই ওই গ্রাহককে আর খেলাপি করা যাবে না এবং পাশাপাশি ওই গ্রাহক থেকে যে পরিমাণ সুদ পাওয়া যাবে, তা আয় হিসাবে দেখানো যাবে। তবে ঋণ আদায়ের নির্ধারিত লক্ষ্যের ২৫ শতাংশ পর্যন্ত আদায় না হলে সেই গ্রাহককে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করতে হবে, সুদও আয় খাতে নেওয়া যাবে না। এ ছাড়া এই সুবিধা নেওয়া ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অতিরিক্ত ২ শতাংশ নিরাপত্তা সাধারণ সঞ্চিতি রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের এ নতুন নির্দেশনার ফলে ব্যাংকগুলো মুনাফা বাড়ানোর সুযোগ পেল।
0 মন্তব্যসমূহ