Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তিসমূহ কী?

যদি আর্ন্তজাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানী ও রপ্তানীর উপর কোনরূপ বাধা নিষেধ আরোপ না করা হয় তাহলে এরূপ বাণিজ্যকে অবাধ বাণিজ্য বলে। অবাধ বাণিজ্যে পণ্য অবাধে এক দেশ থেকে অন্য দেশে গমনাগমন করে। প্রত্যেক দেশ অবাধে পণ্য আমদানী করে তার চাহিদা মেটাতে পারে এবং প্রত্যেক দেশের রপ্তানী অবাধে অন্যদেশে প্রবেশ করতে পারে। 

অবাধ বাণিজ্যের সপক্ষে নিুলিখিত যুক্তিগুলো দেখানো হয়ে থাকেঃ

ক. আর্ন্তজাতিক বিশেষায়ন যুক্তিঃ

প্রত্যেক দেশের সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের মধ্যে পার্থক্য থাকে। সুতরাং প্রত্যেক দেশ বিভিন্ন পণ্য বিভিন্ন খরচে উৎপাদন করতে পারে। একটি দেশ অন্য দেশের তুলনায় কম খরচে যে সব পণ্য উৎপাদন করতে পারে সেসব পণ্য উৎপাদন করা উচিত এবং এসব পণ্য বিনিময় করে যেসব পণ্যের উৎপাদন খরচ বেশি সেসব পণ্য আমাদনী করা উচিত। এভাবে বিশেষায়নের ফলে প্রত্যেক দেশ তার সীমিত সম্পদ থেকে বেশি পরিমাণে আয় লাভ করতে সক্ষম হয়।


খ. অবাধ বাণিজ্য ও দক্ষতা যুক্তিঃ

বাণিজ্যে বাধানিষেধ আরোপ করলে তা দক্ষতা ক্ষতি সৃষ্টি করে। আমদানীর উপর শুল্ক আরোপ করলে ভোক্তাদেরকে বেশি দাম দিয়ে পণ্যটি ভোগ করতে হয়। আবার পণ্যটি উৎপাদনে এই দেশের তুলনামূলক অসুবিধা থাকায় এটি উৎপাদনে বিদেশের তুলনায় বেশি পরিমাণ উপকরণ ব্যবহৃত হয় অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার হয়। অবাধ বাণিজ্য এসব ক্ষতি দূর করে এবং জাতীয় কল্যাণ বৃদ্ধি করে।

গ. অবাধ বাণিজ্য ও উৎপাদন খরচ যুক্তিঃ

সংরক্ষণের ফলে শিল্পে প্রতিযোগিতা হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। অতিরিক্ত মুনাফার সুযোগ নেয়ার জন্য দেশীয় বাজার ছোট হওয়া সত্ত্বেও অনেক ফার্ম পণ্যটি উৎপাদন করে। ফলে অর্থনীতি বর্ধিত উৎপাদনজনিত ব্যয়-সংকোচ এর সুবিধা লাভে বঞ্চিত হয়। অবাধ বাণিজ্যে প্রতিযোগিতার ফলে অদক্ষ ফার্ম শিল্প ত্যাগ করে এবং স্বল্প সংখ্যক দক্ষ ফার্ম উৎপাদনে নিয়োজিত থাকে। উৎপাদনের ক্রমবর্ধমান মাত্রাগত প্রতিদানের কারণে স্বল্প সংখ্যক ফার্ম অনেক পরিমাণ পণ্য উৎপাদন করায় উৎপাদন খরচ কম পড়ে।

ঘ. রাজনৈতিক যুক্তিঃ 

xt-align: justify;">কিছু বিশেষ ক্ষেত্রে শুল্ক ও রপ্তানী ভুর্তকী জাতীয় কল্যাণ বৃদ্ধি করে। কিন্তু সংরক্ষণ ও ভর্তুকী যেসব ক্ষেত্রে ব্যবহার করা উচিত বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর তৎপরতার জন্য সরকার সেসবক্ষেত্রে এগুলোর ব্যবহার করতে পারে না। বরং বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী যেসব ক্ষেত্রে সংরক্ষণ বা ভর্তুকী দাবী করে সেসব ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। ফলে অর্থনীতির কল্যাণ হ্রাস পায়। এজন্য সাধারণভাবে অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করা উচিত যাতে কোন বিশেষ গোষ্ঠী চাপ দিয়ে সরকারের কাছে অনাকাংক্ষিত সুবিধা আদায় করতে না পারে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ