Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংক পরিচিতিঃ ঢাকা ব্যাংক লিমিটেড

 

ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের অগ্রদুত ও পূর্বাণী গ্রুপের কর্ণধার জনাব আব্দুল হাই সরকার যিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ছিলেন। এটি দেশের প্রথমদিকে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। 

একঝাঁক প্রতিশ্রুতিশীল উদ্যোক্তার হাত ধরে ১৯৯৫ সালের ৫ জুলাই ঢাকা ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে। সে হিসেবে ব্যাংকটির বয়স বর্তমানে ২৬ বছর। সুনামের সঙ্গেই ২৬ বছর ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে ব্যাংকটি ভূমিকা রেখে চলছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এশিয়ামানি বাংলাদেশের ‘বেস্ট করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক-২০২১’ হিসেবে ঢাকা ব্যাংককে স্বীকৃতি দিয়েছে। 

১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ঢাকা ব্যাংকের যাত্রা হয়েছিল। বর্তমানে এ মূলধন বেড়ে ৮৯৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। গ্রাহকদের প্রায় ২০ হাজার কোটি টাকার আমানত এর বিপরীতে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। দুটি ইসলামী ব্যাংকিং শাখাসহ এখন পর্যন্ত ঢাকা ব্যাংকের শাখা সংখ্যা ১০৫। এসব শাখার পাশাপাশি তিনটি এসএমই সেন্টার ও ৬৮টি এটিএম বুথ, ২০টি এডিএম ও দুটি অফশোর ব্যাংকিং ইউনিট নিয়ে ঢাকা ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, রয়েছে সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ছয়টি শাখা।

ব্যাংকটির প্রধান কার্যালয় বা হেড অফিস ৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় অবস্থিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ