একজন ব্যাংকার বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন ।
:
ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জিজ্ঞেস করলেন- তোমার কি কোনো চাকুরীর অভিজ্ঞতা আছে?
:
তিনি জানালেন- আমি দেশে একজন প্রাইভেট ব্যাংকের ব্যাংকার হিসেবে পরিচিত ছিলাম ।
:
দেখা গেল চাকরির প্রথম দিনে তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন । সন্ধ্যে ছ’টায় ছুটির সময় স্টোরের মালিক তাঁকে জিজ্ঞেস করলেন:
:
আজ তুমি ক’জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছ ?
:
তিনি উত্তর দিলেন- আমি আজ সারাদিনে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
:
স্টোরের মালিক আশ্চর্য হয়ে বললেন- মাত্র একজন? এখানকার প্রত্যেক সেলসম্যান দিনে ২০ থেকে ৩০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করে।
:
স্টোরের মালিক একটু বিরক্ত সুরে জিজ্ঞাসা করিল -তা তুমি কত ডলারের পণ্য বিক্রি করেছ?
:
তিনি বললেন- ৯৮,৭৬,৫৪৩ পাউন্ড ।
স্টোরের মালিক অবাক হয়ে বললেন- কী! এটা তুমি কিভাবে করলে?
তিনি বললেন- ওই ক্রেতার কাছে প্রথমে মাছ ধরার একটি ছোট্ট বড়শি বিক্রি করেছি । তারপর একটি বড় ও একটি মাঝারি বড়শি বিক্রি করলাম। এরপর একটি বড় ফিসিং রড আর কয়েকটি ফিসিং গিয়ার বিক্রি করলাম।
:
তারপর আমি তাকে প্রশ্ন করলাম- আপনি কোথায় মাছ ধরবেন?
:
তিনি বললেন- তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরবেন।
:
তখন আমি তাকে বললাম- তাহলে তো আপনার একটি নৌকার প্রয়োজন হবে। আমি তাকে নিচতলায় নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ভদ্রলোক সেখান থেকে কুড়ি ফুট দীর্ঘ দুই ইঞ্জিন-বিশিষ্ট নৌকা কিনলেন। এরপর আমি তাকে বললাম- এই নৌকাটি তো আপনার ভক্সওয়াগন গাড়িতে ধরবে না, একটা বড় গাড়ির প্রয়োজন! আমি ভদ্রলোককে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। আমার পরামর্শে তিনি নৌকাটি বহন করার উপযোগী একটি গাড়ি বুকিং দিলেন।
:
তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম- মাছ ধরার সময় কোথায় থাকবেন?
তিনি জানালেন- এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। আমি তাকে ক্যাম্পিং ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। তিনি আমার পরামর্শ মতো ছ’জন লোক ঘুমানোর উপযুক্ত একটি ক্যাম্প তাঁবু কিনলেন। সবশেষে আমি তাঁকে বোঝালাম- আপনি যখন এতোকিছু কিনেছেন, এখন কিছু খাবার ও পানীয় কিনে নেওয়া উচিত। ভদ্রলোক দু’শ’ ডলার দিয়ে কিছু মুদি-দ্রব্য ও দু’ কেইস বিয়ার কিনলেন!
:
এবারে স্টোরের মালিক একটু দমে গিয়ে বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন- যে লোকটা একটি বড়শি কিনতে এসেছিল, তুমি তাকে দিয়ে এতোকিছু কেনালে কিভাবে ?
:
ব্যাংকার ভদ্রলোক বললেন- না স্যার, ওই ভদ্রলোক শুধুমাত্র মাথাব্যথার ওষুধ কিনতে এসেছিলেন। আমি তাঁকে বোঝালাম- মাছ ধরলে মাথাব্যথার উপশম হবে।
:
স্টোরের মালিক এবারে জানতে চাইলেন- এর আগে তুমি কী কাজ করতে?
:
তিনি বললেন- আমি বাংলাদেশে একটি প্রাইভেট ব্যাংকে ছিলাম। ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন স্কীম করানোর পরামর্শ দিতাম।
:
স্টোরের মালিক বললেন- তুমিএখন থেকে আমার চেয়ারেই বসবে আর আমি তোমার দেশে গিয়ে প্রাইভেট ব্যাংকে ট্রেনিং নিয়ে আসব......!

0 মন্তব্যসমূহ