১৯৭২ সালে রাষ্ট্রপতি অধ্যাদেশ নং-২৬ এর অধীনে হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংকের দায় ও সম্পদ নিয়ে অগ্রণী ব্যাংক গঠিত হয়। এই ব্যাংক ২০০৭ সালের ১৭ই মে কোম্পানী আইন-১৯৯৪ এর অধীনে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিবন্ধিত হয়। ২০০৭ সালের ১৫ই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেডে এর পরিচালনা পর্ষদের মধ্যে অগ্রণী ব্যাংকের সকল দায় ও সম্পদ, অধিকার ও কার্যভার অগ্রণী ব্যাংক লিমিটেডের অনুকূলে হস্তান্তরিত করার চুক্তি সম্পাদিত হয় যা ১লা জুলাই ২০০৭ থেকে কার্যকর করা হয়।
দেশের রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডই প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে অগ্রণী ব্যাংক লিমিটেড দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ২৮০ টি বুথের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১০ সালের ২৮শে ফেব্রুয়ারি থেকে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। বর্তমানে ১৫ টি উইন্ডো এর মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিচালনা করা হচ্ছে। দেশ ও জাতির সেবায় এই ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

0 মন্তব্যসমূহ