Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সফল ব্যাংকার হতে চাইলে

 অর্থনীতি যারা বুঝেন কিংবা অর্থ নিয়ে যারা কারবার করতে পছন্দ করেন তাদের জন্য ব্যাংকিং পেশা হতে পারে এক নম্বর পছন্দ। কারন এ পেশায় রয়েছে নিজের পছন্দ বাস্তবায়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। তবে এ পেশায় সফল হতে হলে একজন ব্যাংকারের বেশ কিছু দক্ষতা থাকা খুব প্রয়োজন। নিচে সেরকম কয়েকটি প্রয়োজনীয় দক্ষতা উল্লেখ করা হল, যা প্রতিটি ব্যাংকারের থাকা আবশ্যক। যেমন-

১. এক নজরেই যে কোন ভুল সনাক্ত করতে পারা

শুন্য হতে নয় সংখ্যার মধ্যবর্তী যে কোন একটি ডিজিট বা সংখ্যা পরিবর্তন বা সংযোজন ব্যাংকিং কার্যক্রমে একটি বড় পার্থক্য সৃষ্টি করে দিতে পারে এবং সেজন্য ব্যাংকের বড় ধরনের মাশুল দেয়া লাগতে পারে। ব্যাংকের যে কোন কাজে একটি সংখ্যা যেমন ১০০০ এর পর আরেকটি ০ যোগ করলে তা ১০০০০ কিংবা ১ এর জায়গায় ৯ বসিয়ে দিলে তা হয়ে যায় ৯০০০। এতে ব্যাংক বা গ্রাহক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ব্যাংকিং যে কোন কাজে একজন ব্যাংকারকে গভীর মনোযোগ দিতে হবে। এক নজরেই যে কোন ভুল সনাক্ত করতে পারা একজন ব্যাংকারের পক্ষে মূল্যবান দক্ষতা। তাই কাজে মনোযোগের পাশাপাশি একজন ব্যাংকারকে তার কাজটি চুড়ান্ত অনুমোদনের সময় আরো একবার যাছাই/ডাবল-চেক করার অভ্যাস থাকতে হবে। 


২. ব্যক্তিত্ব সম্পন্ন ও বন্ধুত্বপূর্ণ আচরণ দক্ষতা

একজন ব্যাংকারকে অন্যদের সাথে পার্থক্য করতে নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে এবং সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার দক্ষতা থাকতে হবে। যেহেতু ব্যাংকিং একটি প্রতিযোগিতামূলক ব্যবসা, তাই ব্যাংকারদের অবশ্যই তাদের গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। গ্রাহকদের নাম স্মরণ রাখা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কুশলাদি জিজ্ঞাসা করা এবং ব্যক্তিত্ব বজায় রেখে সহজ পদ্ধতিতে ব্যাংকিং বিষয়গুলি গ্রাহককে ব্যাখ্যা করতে সক্ষম হওয়া একজন ব্যাংকারকে অন্য মাত্রায় নিয়ে যায়। মূলত; একজন গ্রাহক এমন ব্যাংকারের প্রতি আকৃষ্ট হন যিনি গ্রাহকের প্রয়োজন বুঝেন এবং সে অনুযায়ী সেবা দেয়ার পাশাপাশি বন্ধুসূলভ আচরণ করেন। 

৩. শৃংখলা বজায় রাখা এবং সময়জ্ঞান থাকা

প্রায়শই ব্যাংকারদের কাজের কোন ঘড়ি ধরা সময়সূচী থাকেনা। প্রায়শই অফিসের কাজের কারনে একজন ব্যাংকার যথাসময়ে বাড়িতে ফিরতে পারেন না। তারা অফিস সময়ের পরও কঠোর পরিশ্রম করে থাকেন। কিন্তু, একজন ব্যাংকারকে অবশ্যই অফিস শৃংখলা মেনে চলার পাশাপাশি সময়ানুবর্তি হতে হবে। একজন ব্যাংকারকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। কোন গ্রাহককে সামনে বসিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত হওয়া যাবেনা কিংবা কোন গ্রাহককে কোন সময় দেয়া (এপয়েনমেন্ট দেয়া) হলে অবশ্যই শত কাজের ভিড়ে তা রক্ষা করতে হবে। যারা কাজে কর্মে সময় ব্যবস্থাপনা মেনে চলে এবং অগ্রাধিকার ভিত্তিতে শিডিউল তৈরী করে ডাইরী মেনে চলে তারা ব্যাংকিং ক্যারিয়ারে উন্নতি করতে পারে। 

৪. যে কোন সমস্যার দ্রুত সমস্যার সমাধান করার দক্ষতাঃ

কোনও ব্যাংকারের সমস্ত সমস্যা কেবল গ্রাহকের হিসাব বা কাগজের একটি শীটে লিখিত সংখ্যার সাথে সম্পর্কিত নয়। যদিও সংখ্যা ব্যাংকিং কাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, তবে আরও অনেক বড় সমস্যা রয়েছে যা ব্যাংকিং কাজের সাথে সরাসরি জড়িত। একজন ভালো ব্যাংকারদের অবশ্যই অন্যান্য ব্যাংকারদের কাজ এবং তাদের নিজস্ব কাজের সাথে কীভাবে তা সম্পর্কিত তা বুঝতে হবে। ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহের কাজগুলোতে যে ধরনের নিত্য নতুন সমস্যা দেখা দেয় তা দ্রুততার সাথে সমাধান করা একজন ব্যাংকারকে অবশ্যই জানতে হবে। আপাতত দৃষ্টিতে ব্যাংকে যেসব কাজ হয়ে থাকে তা করার জন্য কাউকে উচ্চ ডিগ্রী অর্জন করতে হয় না। কিন্তু উচ্চ ডিগ্রীধারীদের এ কাজে নিয়োগ দেয়ার অন্যতম কারন হচ্ছে উদ্ভুত পরিস্থিতিতে যে কোন ব্যাংকিং সমস্যা সমাধান করতে পারা। আর এ যোগ্যতা যেসব ব্যাংকারদের মধ্যে বেশি তারাই পদোন্নতি প্রাপ্ত হয়ে সর্বোচ্চ স্থানে বা শীর্ষৈ যায়।

৫. যোগাযোগ দক্ষতাঃ

একজন ব্যাংকার সমস্যা সমাধানে ভাল হতে পারে, দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এবং উচ্চ স্তরের নির্ভুলতা বজায় রাখতে পারে তবে যোগাযোগের ক্ষেত্রে খারাপও হতে পারে। সহকর্মীরা যখন কোনও ব্যাংকারের অস্পষ্ট নির্দেশনাকে ভুল ব্যাখ্যা করে বা যোগাযোগ অদক্ষতার কারনে সঠিক সময়ে সঠিক তথ্য অন্যদের অবহিত না করা হলে গুরুত্বপূর্ণ কাজটিও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ব্যাংকারদের অবশ্যই তাদের চিন্তাভাবনা পরিষ্কার করতে হবে, তাদের স্পষ্টভাবে যোগাযোগ করতে এবং কখন যোগাযোগ করতে হবে তা জানতে সক্ষম হতে হবে। গ্রাহক এবং সহকর্মী উভয়ের সাথে কথোপকথনের জন্য এটি প্রয়োজন। 

৬. প্রযুক্তিগত দক্ষতা

 প্রযুক্তিগত দক্ষতা প্রতিটি ব্যাংকারের জন্য গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যবসা বৈদ্যুতিকভাবে পরিচালিত হয় এবং ব্যাংকারদের অবশ্যই কম্পিউটার, ফোন এবং ট্যাব এর জন্য অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামগুলির মাধ্যমে কীভাবে তাদের দক্ষতা প্রয়োগ করে ব্যাংকিং কার্য সম্পাদন করতে হয় এবং করতে হবে তা অবশ্যই জানতে হবে। 

লেখকঃ রিপন আবু হাসনাত, ব্যাংকার ও লেখক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ