Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

একজন ব্যাংকার হিসেবে কোন সম্ভাব্য গ্রাহকের সাথে প্রথম দেখায় যা করবেন

 একজন ব্যাংকার হিসেবে আপনি যখন কোন সম্ভাব্য গ্রাহকের সাথে মিলিত হন, তখন আপনাকে নিম্নলিখিতগুলি বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখবেন-

১. গ্রাহকের প্রতি মনোযোগ দিন এবং তার সাথে আলোচনায় প্রাপ্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখুন যাতে ভবিষ্যতে কথোপকথনের সময় আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভুলে না যান।


২. আগ্রহের প্রতি আন্তরিক হোন যাতে আপনার গ্রাহক বুঝতে পারেন যে আপনি তাকে জানার ক্ষেত্রে কিংবা তাঁকে সেবা দিতে সত্যই আগ্রহী।

৩. আপনার গ্রাহকের আর্থিক উদ্দেশ্যগুলি কী তা জানুন। আপনার ব্যাংক এবং প্রতিযোগী ব্যাংক হিসেবে অন্যান্য ব্যাংক তাঁর কাছে ইতিমধ্যে কী ব্যাংক পণ্য এবং পরিষেবা অফার করেছে তা জিজ্ঞাসা করুন। 

৪. পরিবারের আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারী কে বা আর্থিক সিদ্ধান্তে কে সবচেয় বেশি প্রভাব বিস্তার করেন তা খুঁজে বার করুন এবং ভবিষ্যতে ব্যাংকিং সেবা সংক্রান্ত ব্যপারে কার সাথে ফলোআপ মিটিং এর জন্য কার সাথে যোগাযোগ করবেন তা জানুন।

৫. গ্রাহকের সাথে যোগাযোগের ক্ষেত্রে গ্রাহক কোন চ্যানেল পছন্দ করেন তা জেনে নিন। এক্ষেত্রে কোন গ্রাহক সামনা সামনি/ মুখোমুখি বৈঠক পছন্দ করতে পারেন, কেউবা ইমেলের মাধ্যমে আবার কেউবা মোবাইল/ টেলিফোনে আপনার সাথে যোগাযোগ করতে পছন্দ করতে পারেন।

৬. গ্রাহকের সাথে আলোচনা শেষ করার পর তাঁকে হাসিমুখে বিদায় জানান। বিদায়বেলায় এমন অভিব্যক্তি প্রকাশ করুন যাতে গ্রাহক বুঝতে পারে আপনি তার সাথে কথা বলে গর্ববোধ করছেন এবং ভবিষ্যতে তাঁকে ব্যাংকিং সেবা প্রদান করতে পারলে আপনি নিজেকে গর্বিত মনে করবেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ