ল্যাটিন শব্দ Caveat Emptor এর বাংলা প্রতিশব্দ হল ক্রেতা সাবধান নীতি। Caveat Emptor এর আক্ষরিক অর্থ- 'Let the buyer beware' ক্রেতাকে সতর্ক হতে দাও বা ক্রেতাকে হুশিয়ার হতে দাও।
ক্রেতা সাবধান নীতি বলতে এমন এক নিয়ম নীতিকে বুঝায় যেখানে কোন কিছু ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে সতর্কতা বা সাবধানতা অবলম্বনের জোর তাগিদ দেয়া হয়। এই নীতির মুল কথা হল একজন ক্রেতা কোন কিছু ক্রয় করার পুর্বে তা ভালোভাবে যাচাই বাচাই করে তথা পণ্যের গুনগত মান যাচাই করে তা ক্রয় করা উচিত। যদি কোন কিছু ক্রয় করার সময় যাচাই করা না হয় তাহলে পরবর্তিতে ক্রেতার কোন অভিযোগ গ্রহণযোগ্য হবেনা।
এ নীতি অনুযায়ী ধরে নেওয়া হয় যে একজন ক্রেতা ও একজন বিক্রেতা উভয় পক্ষই সমান জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন। তাদের কেউই কারো অপেক্ষা হীন নয়। সুতরাং বিক্রেতা কোন তথ্য সম্পর্কে নীরব থাকলে সে ক্ষেত্রে ক্রেতার কর্তব্য হল বিষয়টি সম্পর্কে জ্ঞাত হওয়ার সবধরনের চেষ্টা করা।

0 মন্তব্যসমূহ