Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বিক্রয় বাজেট অন্যান্য বাজেটের ভিত্তিস্বরূপ - ব্যাখা করুন।

সামগ্রিক বাজেটের মধ্যে সর্বপ্রথম বিক্রয় বাজেট প্রণয়ন করা হয়। বিক্রয় বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়। অর্থাৎ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ পণ্য বিক্রয় হবে তা প্রদর্শন করে যে বাজেট প্রণয়ন করা হয় তাকে বিক্রয় বাজেট বলে। সাধারণত এ বাজেট প্রথমে এককে এবং পরে সংখ্যায় প্রকাশ করা হয়। বিক্রয় বাজেট প্রণয়নের মূল উদ্দেশ্য হলো সর্বোচ্চ বিক্রয় নিশ্চিত করা। বাজেটকালে বিক্রয় লক্ষ্যমাত্রা বিক্রয় বাজেট দ্বারা নির্দেশিত হয়। বিক্রয় বাজেট সমগ্র বাজেট প্রক্রিয়ার প্রাণ কেন্দ্র স্বরূপ। কারণ, বিক্রয় বাজেটের ভিত্তিতে অপরাপর বাজেট রচিত হয়। যেমন :


i) উৎপাদন বাজেটঃ

আগামী বাজেটকালে প্রতিষ্ঠানের বিক্রয় ক্ষমতা অনুসারে পণ্য দ্রব্য উৎপাদিত হয়। বেশি উৎপাদন প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় মজুত বৃদ্ধি করে এবং কম উৎপাদন বিক্রয়কে সীমিত করে ও মুনাফার সুযোগকে নষ্ট করে।

ii) মূলধনী ব্যয় বাজেটঃ 

বিক্রয় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে সীমিত করে মূলধন বাজেটকে প্রভাবিত করে। তাই বিক্রয় পূর্বাভাস মূলধনী বাজেটকেও প্রভাবিত করে।

iii) গবেষণা ও উন্নয়ন ব্যয় বাজেটঃ

গবেষণা ও উন্নয়ন বাজেটকে পরোক্ষভাবে বিক্রয় বাজেট নিয়ন্ত্রিত করে। কারণ গবেষণা ও উন্নয়ন সরাসরি উৎপাদন ক্ষমতা তথা উৎপাদন বাজেটের ওপর নির্ভরশীল। আবার উৎপাদন বাজেট প্রত্যক্ষভাবে বিক্রয় বাজেটের ওপর নির্ভরশীল।

iv) নগদান বাজেটঃ

উপরের বাজেটসমূহের ভিত্তিতে নগদান বাজেট প্রস্তুত করা হয়ে থাকে। তাছাড়া নগদের প্রধান উৎস বিক্রয়। তাই এ বাজেটও বিক্রয় বাজেটের ওপর নির্ভরশীল।

v) সামগ্রিক বাজেটঃ

এটি সকল বাজেটের সারসংক্ষিপ্ত রূপ। আর সকল বাজেটই বিক্রয় বাজেটের ওপর নির্ভরশীল। তাই সামগ্রিক বাজেট প্রণয়নেও বিক্রয় বাজেটই ভিত্তি।

ওপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, “বিক্রয় বাজেট অন্যান্য সকল বাজেটের ভিত্তিস্বরূপ”। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ