Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কেনা যাবে না

 তফসিলি ব্যাংকের কোন শাখা কিংবা ডাকঘর থেকে ৫ বছর মেয়াদি ‘বাংলাদেশ সঞ্চয়পত্র’ এখন থেকে আর কেনা যাবে না। শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সারা দেশে ছড়িয়ে থাকা ৭০টির বেশি সঞ্চয় ব্যুরো থেকে বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে প্রজ্ঞাপন জারির দিন থেকেই নতুন এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, ১৯৭৭ সালে এই সঞ্চয়পত্র প্রবর্তন করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ