Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পর জাল টাকা শনাক্ত হলে করণীয় কী?

 টাকা উত্তোলনের সাথে সাথেই নোটটি যদি সন্দেহজনক মনে হয় কিংবা জাল মনে হয় তাহলে এটিএম বুথের উপরে যে সিসি ক্যামেরা লাগানো থাকে তার সামনে/ ক্যামেরার সামনে তুলে ধরুন/ নোটটা দেখান। এমনভাবে নোট ক্যামেরার সামনে তুলে ধরুন যাতে স্পষ্টভাবে টাকার নাম্বার বোঝা যায় এবং যাতে স্পষ্ট বোঝা যায় যে নোটটি এটিএম-থেকেই পাওয়া গিয়েছে । এছাড়া, সঙ্গে সঙ্গে এটিএম’র যে নিরাপত্তারক্ষী আছেন তার কাছে নোটের ডিটেলস দিয়ে বিষয়টি বুথের গার্ডকে জানান কিংবা সম্ভব হলে তার নিকট যে অভিযোগ রেজিস্ট্রার রয়েছে তাতে অভিযোগ দায়ের করে রাখুন। যদি বুথের ভিতর কোনো হেল্প লাইন নম্বর থাকে তাহলে সেখানে ফোন করেও বিষয়টি জানিয়ে রাখতে পারেন। 


তারপর নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন। তারা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হবে যে নোটটি এটিএম থেকেই বেরিয়েছে। এছাড়া, নিরাপত্তারক্ষীর কাছে জমা হওয়া অভিযোগও এ বিষয়ে প্রমাণ দেবে। একই সঙ্গে ব্যাংকও জানাবে যে গ্রআপনি আপনার অসুবিধার কথা ব্যাংককে যথাসময়ে জানিয়েছেন। ব্যাংক নিশ্চিত হয়ে আপনাকে রিফান্ড করতে পারে। বাংলাদেশে ফাস্ট ট্র্যাক কিংবা ব্যাংকের অফিসার উপস্থিত থাকেন এমন এটিএম রয়েছে। এরকমটা হলে সাথে সাথে দায়িত্বরত ব্যাংক কর্মকর্তাকে বিষয়টি জানান। আশা করা যায় তাতে একটা অনূকুল সমাধান আসবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ