Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চেক বলতে কী বুঝায়?

চেক হল এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি সংশ্লিষ্ট ব্যাংক-কে  (যে ব্যাংকে তার হিসাব রয়েছে) লিখিত ও শর্তহীনভাবে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। যিনি চেক লেখেন তিনি আদেষ্টা বা ড্রয়ার হিসাবে পরিচিত। আদেষ্টা বা ড্রয়ার চেকে টাকার পরিমাণ, প্রাপক ও তারিখসহ বিভিন্ন বিবরণ লিখে তাতে স্বাক্ষর করে ব্যাংক-কে আদেশ দেয়। এক্ষেত্রে ব্যাংককে আদিষ্ট বা ড্রয়ী বলা হয়। ব্যাংক আদিষ্ট হয়ে আদেশ দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উল্লেখিত অর্থ পরিশোধ করে। 

বাংলাদেশে বলবৎ ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে-
(A “Cheque” is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand.) অর্থাৎ চেক হল এক ধরনের বিনিময় বিল যা কোন নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিবামাত্র পরিশোধ্য।

পরিশেষে বলা যায়, চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যা প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে আমানতকারী ব্যাংকে রক্ষিত তার আমানত থেকে কোন নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তার আদেশে কোন ব্যক্তিকে বা বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের জন্য ব্যাংকের প্রতি শর্তহীন লিখিত আদেশ প্রদান করে; যার অর্থ চাহিবা মাত্র পরিশোধ্য।

অতি প্রাচীন কাল থেকেই ব্যাংক ব্যবস্থায় চেকের ব্যবহার হয়ে আসছে। ঐতিহাসিকদের মতে, প্রাচীন ভারতে মৌর্য সাম্রাজ্যের সময় (খ্রিস্টপূর্ব ৩২১ থেকে ১৮৫ অবধি) ‘আদেশ’ নামে একটি বাণিজ্যিক পত্র বা দলিল ব্যবহৃত  হতো, যার মাধ্যমে তৃতীয় ব্যক্তিকে অর্থ পরিশোধের জন্য কোন ব্যাংকের প্রতি আদেশ বা অনুরোধ করা হতো।

স্টেল চেক বা বাসী চেক বলতে কী বুঝায়?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ