Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

একজন ব্যাংকারের আত্মকথা

সব দোষ নয় ছয় সিদ্ধান্তের। এই সিদ্ধান্তের কারণেই আজ ব্যাংক খাতে আগুন লেগে গেছে। কেন সুদের হার যখন বেশি ছিল ব্যবসায়ীরা কী মইরা গেছিল? বরং ব্যবসা আরও ভাল ছিল। তখন লাভ বা মুনাফা আরও বেশি হতো বলে এদেশের ব্যবসায়ীরাই বলে থাকেন। সমস্যা অন্য জায়গায়। সেদিকে নজর দেন।
গুটি কয়েক রাঘব বোয়ালদের সুবিধার জন্য আজকে পুরা ব্যাংকিং খাতে টালমাটাল অবস্থা। এ সুযোগে কর্তা ব্যাক্তিরা ব্যাংকারদের পেটে লাথি মারা শুরু করে দিয়েছেন। কেন মাত্র দুই মাসেই আপনারা পথে বসে গেছেন? এত বছর যে কামাই করেছেন সেই টাকা কোথায়? সব টাকা তো আর ব্যাংকারদের দিয়া দেন নাই। সুযোগ পেলেই আপনারা সমাজের শিক্ষিত এই ভদ্র লোকদের টাই ধরে টান মারেন। আর আমরাও নিরবে সব সহ্য করে গলদঃকরন করি। অন্য পেশার মানুষদের মতো রাস্তায় নেমে আন্দোলন করতে পারি না বলে আপনারা যা খুশি তাই করাতে পারেন।
জীবনের মায়া ত্যাগ করে কভিড-১৯ মহামারিতে সম্মুখ যোদ্ধারা যেখানে একের পর এক আত্তাহুতি দিয়ে যাচ্ছেন। দেশের এ ক্রান্তিলগ্নে সেবা দিতে গিয়ে প্রায় ১ হাজারেরও (অনুমিত) বেশি আমার ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২৫ জনের বেশি ভাই শহীদ হয়েছেন। আর্থিক সহযোগীতা দূরের কথা। কোন সহমর্মিতাও নাই। উল্টো পেটে লাথি মারছেন। রোদ নাই, বৃষ্টি নাই। ঝড় নাই, তুফান নাই। নিজের কোন অসুখ বিসুখ? সে তো থাকতে নাই-ই। পাহাড় সম টার্গেট নিয়েও অনেক না পাওয়ার কষ্ট চাঁপা বুকে হাসিমুখে অকাতরে কেবল দিয়েই যাচ্ছে। তারপরেও কোন স্বীকৃতি নাই। অথচ সর্বাবস্থায় সৎ মূলমন্ত্রে বলীয়ান এ ব্যাংকাররা অন্যায় আর অসততায় আপোষ করে না।
আপনাদের মনে রাখা উচিত একমাত্র ব্যাংকাররাই প্রতি মাসের বেতন দিয়ে নিজেদের সংসার চালিয়ে থাকে। যাদের অনেক সুযোগ থাকার পরেও দু পয়সা এদিক ওদিক না করে মানুষ আর রাষ্ট্রের টাকা পাহারা দিয়ে থাকেন। দেশের অর্থনীতির চাঁকা সচল রেখে চলেছেন। অথচ আজ তাদের বিশেষ করে বেসরকারি ব্যাংকার ও তার পরিবারের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
জীবনের ঝুঁকি নিয়ে নিরীহ এই ব্যাংকাররা গাঁধার মতো খেটে যাবে। মারা যাবে। তারপরও আবার গলায় ছুঁড়ি চালাবেন? এর ফলাফল আর যাই হোক কারও জন্যই ভাল বার্তা বয়ে আনবেনা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ করে সরকারের সুদৃষ্টি কামনা করছি। এখনও সুযোগ আছে ব্যাংকার মারার সিদ্ধান্ত থেকে সরে দাড়াঁন। যে সিদ্ধান্তটা গোটা দেশের অর্থনীতি উন্নয়নের অন্তরায়। দেশের বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলার ক্ষেত্রে বিরাট অশনিসংকেত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ