অনলাইনে একজন ২৫ বছরের তরুণী এমন একজন স্বামীর জন্য বিজ্ঞাপন দিয়েছেন যার উপার্জন হতে হবে বছরে ৫ লাখ মার্কিন ডলারের বেশি। সম্পদশালী জীবনসঙ্গী খোঁজার এই অনলাইন বিজ্ঞাপন ঝড় তুলে নিউইয়র্কের নাগরিক সমাজের মৌলিক বিশ্বাসে। এটা কী জীবনসঙ্গী খোঁজা না কি কোনো ব্যবসায়িক সমঝোতা। ওই তরুণী লিখেছে, “নিউইয়র্ক সিটিতে মধ্যবিত্তরাই যেখানে বছরে এক মিলিয়ন ডলার উপার্জন করে সেখানে আমি খুব বেশি চেয়ে ফেলছি কী!”তরুণীটি নিজেকে অনিন্দ্য সুন্দরী অথচ হালকা ধরনের বলে বর্ণনা করেছেন।
এই বিজ্ঞাপনে সাড়া দিয়ে একজন ব্যাংকার লিখেছেন, “এটা খুবই পাগলাটে ধরনের ব্যবসায়িক সমঝোতা। তোমার সৌন্দর্য ফুরিয়ে আসবে অথচ আমার উপার্জন দিনকে দিন বাড়তেই থাকবে। ব্যাংকের চাকুরী বিধায় খুব স্বাভাবিকভাবেই আমার সম্পদ বাড়ার এক ধরনের নিশ্চয়তা আছে, কিন্তু তুমি তো আর ক্রমশ সুন্দর হয়ে উঠবে না।” ব্যাংকার আরো হিসেবী ভঙ্গিতে লিখেছেন, “অর্থনৈতিক সূত্র অনুযায়ী তুমি খরচশীল সম্পদ আর আমি উপার্জনশীল সম্পদ। তুমি এখন ২৫, আসছে ৫ বছর তুমি সুন্দর থাকবে। কিন্তু তারপর তোমার সৌন্দর্য দ্রুত হ্রাস পাবে। ৩৫ এ ভাবতে পারছো সেই অবস্থাটা কোথায় দাড়াবে? ভালো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে কিনতে পারি না (তোমারই দেওয়া প্রস্তাব অনুযায়ী)। সুতরাং ‘লিজ’ নেওয়াই যুক্তিসঙ্গত হবে।
জবাবে তরুণী লিখেছে-“তুমি ব্যাংকে চাকুরী কর, ভালো বেতন পাও, দিনকে দিন তোমার উপার্জন বাড়বে এটা সত্যি। একবার তুমি ভেবে দেখতো-ব্যাংকিং জবের প্রেশারে দিনকে দিন তুমি অনিদ্রা, খাবারে অরুচি, মাদকাসক্তি, হাই ব্লাড প্রেশার, কিডনী ফেইলোর, হার্ট অ্যাটাক প্রভৃতি সমস্যায় আক্্রান্ত হবে। এমনকি আমার প্রতি তোমার আসক্তিও কমে যাবে। সেটা কি আমার জন্য কষ্টদায়ক নয়? সে কষ্টটা হয়তো তোমার উপার্জনের কারনে আমি মানিয়ে নিতে পারবো। কোথাওতো একটা স্বান্তনা খুজতে হবে আমাকে।”(সংগৃহীত)

0 মন্তব্যসমূহ