Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রশাসনিক উপরিব্যয় বলতে কী বুঝায়?

প্রশাসনিক উপরিব্যয় বলতে কোন, একটি প্রতিষ্ঠানের ণীতি-নির্ধারণ, পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল প্রকার খরচের সমষ্টিকে বুঝায়। অর্থাৎ প্রত্যক্ষভাবে উৎপাদন ও বিক্রয় বা বিলি খরচের সহিত সম্পর্কহীন ব্যয়ের সমষ্টিকে প্রশাসিনক উপরিব্যয় হিসাবে গণ্য করা হয় । যথা -

১) উৎপাদন ও বিক্রয় বিভাগ বহির্ভূত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সমূহ;
২) অফিসের কর, খাজনা এবং দালানকোঠা মেরামত ও অবচয়;
(৩) অফিসের আসবাবপত্র, ইকুইপমেন্ট (যেমন- ক্যালকুলেটর, টাইপরাইটার, ফ্যাক্স, টেলিফেক্স. ফটোকপি মেশিন) প্রভৃতির অবচয়, মেরামত ও রক্ষণাবেক্ষন;
৪) অফিসের দালান-কোঠা, যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর বীমা প্রিমিয়াম;
৫) অফিসের বৈদ্যুতিক খরচ;
৬) মনোহারী ও ছাপা খরচ; 
৭) উৎপাদন এবং বিক্রয় বিভাগ বহির্ভূত অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাগণের যাতায়াত, আপ্যায়ন, ইত্যাদি খরচ;
৮) নিরীক্ষা ফিস ও হিসাব বিভাগের খরচ;
৯) আইন খরচ;
১০) ব্যাংকের সুদ ও ব্যাংক চার্জ;
১২ চাঁদা ও দান;
১৩) অফিস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার খরচ;
১৪) অফিসে পানি ও গ্যাস সরবরাহের খরচ ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ