বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো ঋণদান। পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ কাম্য সীমার মধ্যে রাখা ।
মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে যে বিশেষ কৌশলে কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার মান ও দ্রব্যমুল্য স্থিতিশীল রাখে তাকেই ঋণ নিয়ন্ত্রণ বলে। দেশের সুষ্ঠু ও সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্যে দেশে মুদ্রাধিক্য এবং স্বল্পতা উভয়ই ক্ষতিকর। তাই ঋণ নিয়ন্ত্রণের মাধমে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ সব সময় কাঙ্খিত সীমার মধ্যে রাখার চেষ্টা করে।
0 মন্তব্যসমূহ