Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ডিএফআইএম সার্কুলার-২ অনুযায়ী কোন কোন ঋণ হিসাব অবলোপনযোগ্য?

ডিএফআইএম সার্কুলার-২ অনুযায়ী অবলোপনযোগ্য খণ/লীজ/বিনিয়োগ হিসাবসমূহ চিহিতকরণ-

ক) যে সকল খণ/লীজ/বিনিয়োগ হিসাবের বকেয়া দীর্ঘদিন যাবৎ অনাদায়ী রয়েছে ও নিকট-ভবিষ্যতে আদায়ের কোন সম্ভাবনা নেই এবং যে সকল খ্ণ/বিনিয়োগ হিসাব একাদিক্রমে ০৩ (তিন) বছর মন্দ/ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে এরূপ খণ/লীজ/বিনিয়োগ হিসাব অবলোপন করা যাবে ।

খ) আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব বিবেচনায় মৃত ব্যক্তির নিজ নামে অথবা তার একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে গৃহীত খণ/লীজ/বিনিয়োগ হিসাব খণ-শ্রেণীমান নির্বিশেষে ও অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলাযোগ্য না হলে মামলা দায়ের ব্যতিরেকে অবলোপন করতে পারবে। তবে একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মৃত ব্যক্তির উপার্জনক্ষম উত্তরসূরী রয়েছে কিনা তা বিবেচনায় নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ