Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

শেয়ার মার্কেটের জন্য বাংলাদেশ ব্যাংকের কেন দরকার? (Why Bangladesh Bank is needed for the share market?)

বাংলাদেশের কেন্দ্রুীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটি বাংলাদেশ সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন করে ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক মুদ্রা ব্যবস্থা প্রচলন করে থাকে। এটি মূলধন বাজার নিয়ন্ত্রণ করে থাকে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। 


কেন্দ্রীয় ব্যাংক দেশের জন্য একটি সুষ্ঠু অর্থ ও ঋণ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে শক্তিশালী মূদ্রা বাজার গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক নীতিমালা প্রণয়নে সকল প্রকার তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করে থাকে। 

অপর দিকে ইহার সুষ্ঠু বাস্তবায়নেও কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করে থাকে। শেয়ার বাজার যেহেতু একটি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে এবং শেয়ার বাজারের প্রভাব প্রতিনিয়ত অর্থনীতিতে পড়ে, সেহেতু দেশের অর্থনীতি ভারসাম্য রাখতে সরকারী বিভিন্ন পলিসি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংককে কার্যকর অবস্থানে থাকতে হয় এবং কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে হয়। 

বাংলাদেশ ব্যাংকের একটি সিদ্ধান্ত বা ঘোষনা পুরো শেয়ার বাজারকে টালমাটাল করে দিতে পারে। এছাড়া, শেয়ার বাজারের সকল অর্থ ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে স্থানান্তরিত হয় বিধায় বাংলাদেশ ব্যাংক ছাড়া শেয়ার বাজারের কল্পনা করাও বোকামী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ