Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মোবাইল ব্যাংকিং বলতে কী বুঝায়?

মোবাইল ব্যাংকিং এমন একটি শাখাবিহীন ডিজিটাল ব্যাংকিং সিস্টেম যার মাধ্যমে স্বপ্প খরচে দক্ষতার সাথে ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের নিকট পৌছানো যায়। এ পদ্ধতির সাহায্যে প্রকৃত অন-লাইন সুবিধা পাওয়া যায়। ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করা যায়। এটি প্রত্যেকের জন্য প্রয়োজনী অতি কাংখিত একটি সেবা। প্রি-প্রেইড প্যাকেজে ১০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দিনে সর্বোচ্চ পাচবার রিচার্জযোগ্য ৷ পোস্টপেইড প্যাকেজে ৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যস্ত দিনে সর্বোচ্চ পাচবার রিচার্জযোগ্য । এতে কোন চার্জ প্রযোজ্য নয় । দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও বছরে ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা । 

এ পদ্ধতিতে বিদেশ থেকে অর্থ প্রেরণ ও গ্রহণ, নগদ টাকা জমা/উত্তোলন, এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর, একাউন্টের ব্যালেন্স জানা, বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ, মোবাইল টপ-আপ (রিচার্জ), পণ্য ক্রয়-বিক্রয়, যে কোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ, মাত্র ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলাসহ আরো অনেক সুবিধা গ্রহণ করা যায়। বাংলাদেশে সর্বপ্রথম ডাচবাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করে । 'এম ব্যাংকিং' নামে ইসলামী ব্যাংকও এ সেবা চালু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ