যেসব সামাজিক কিংবা আইনগত রীতি-নীতি অনুসরণ করে ব্যবসায়ীকে তার ব্যবসায় কর্ষক্রম পরিচালনা করতে হয়, তাকে ব্যবসায় নৈতিকতা বলা যায় । নৈতিকতা মানুষকে সৎ ও সঠিক কাজের পথ প্রদর্শন করে, মানুষের মধ্যে দায়িতৃবোধ জাগ্রত করে ।
Encyclopedia America-তে বলা হয়েছে, -নৈতিকতা হচ্ছে দর্শনের এমন একটি শাখা, যার মাধ্যমে মানুষ কোনো নির্দিষ্ট কার্যক্রম বা আচার-আচরণ সম্পর্কে সঠিক মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হয়।”
ব্যবসায়ের ক্ষেত্রে যে নৈতিকতা বা শিষ্টাচার সকল সমাজেই স্বীকৃতি লাভ করেছে তা নিম্নে তুলে ধরা হলো ।
* কোনো ধরনের প্রতারণা, শঠতা ও ধোকাবাজির আশ্রয় গ্রহণ না করা।
* বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধি না করা।
* সরকারি নিয়ম-রীতি মেনে চলা ।
* পরিবেশ রক্ষায় সাধ্য মতো ভূমিকা রাখা ।
* ক্ষতিকর ও বেআইনি পণ্য উৎপাদন বা বিক্রয় না করা।

0 মন্তব্যসমূহ