Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কৃষি ও পল্লী ঋণের আবেদনপত্র প্রক্রিয়াকরণ ফি/চার্জ কত? কী কী ডকুমেন্টস নেয়া যাবে?

কৃষকের আবেদনের প্রেক্ষিতে মাত্র ১০ টাকা প্রাথমিক জমার বিনিময়ে হিসাব খোলা যাবে । এ ধরণের হিসাব পরিচালনার ক্ষেত্রে অনুচ্ছেদ ৫.১৭ এ উল্লেখিত শর্তসমূহ পরিপালন করতে হবে ।  অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে কৃষক/গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে ঋণ প্রান্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকসমূহ কর্তৃক সকল প্রকার কৃষি ও পল্লী ঋণে নির্ধারিত সুদ ব্যতীত অন্য কোন নামে কোন প্রকার চার্জ, প্রসেসিং ফি/মনিটরিং ফি ইত্যাদি ধার্য করা যাবে না। এছাড়া, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক-এমএফআই লিংকেজ/পার্টনারশীপের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ বিতরণের ক্ষেত্রে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নির্ধারিত ফি/চার্জ ব্যতীত অন্য কোন ফি/চার্জ ধার্য করা যাবে না।

শস্য/ফসল ঋণ (৫ একর পর্যন্ত) আবেদনপত্র প্রক্রিয়াকরণ এবং ঋণ মণ্জুরীর ক্ষেত্রে ব্যাংকসমূহ এবং ব্যাংকের সাথে পার্টনারশীপের ভিত্তিতে কৃষি ও পল্লী খণ বিতরণকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নিম্নলিখিত চার্জ ডকুমেন্ট ব্যতীত অন্য কোন চার্জ ডকুমেন্ট গ্রহণ করতে পারবে নাঃ

* ডিপি নোট (১০ টাকা থেকে ৫০ টাকার স্ট্যাম্প/সরকারী নির্দেশনা মোতাবেক)

* লেটার অব হাইপোথিকেশন (স্ট্যাম্প প্রয়োজন নেই)

* লেটার অব গ্যারান্টি বাক্তিগত (স্ট্যাম্প প্রয়োজন নেই)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ